সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের প্রশংসায় কানাডার হাইকমিশনার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৭:১০
ধর্মীয় উগ্রবাদসহ সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোইট পিয়েরে লারামী। 
 
সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেদের সঙ্গে  সৌজন্য সাক্ষাতে তিনি  এ কথা বলেন। 
 
একই সঙ্গে তিনি আন্তঃসীমান্ত সন্ত্রাস দমনে বাংলাদেশের অব্যাহত সহযোগিতা ভবিষ্যতে আরও বাড়বে বলে মত প্রকাশ করেছেন। 
 
সাক্ষাতকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে হাইকমিশনার বলেন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং লিঙ্গ সমতা অর্জনে বাংলাদেশের অর্জন প্রশংসনীয়। 
 
এ সময়ে ওবায়দুল কাদের বলেন, কানাডা ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার দুদেশের মধ্যে সম্ভাবমনাময় খাতসমূহে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী। পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও কানাডা দ্বিপাক্ষিক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নিবে বলে তিনি মত প্রকাশ করেন।-বাসস।
 
ইত্তেফাক/এমআর/ইউবি