কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যাচেষ্টা মামলায় প্রথম দিন সোমবার সিলেট মহানগর মূখ্য হাকিম আদালতে ১৭ জনের সাক্ষ্য নেন বিচারক সাইফুজ্জামান হিরো।
নার্গিস হত্যা চেষ্টা মামলায় ৩৭ জন সাক্ষীর মধ্যে প্রথম দিনে সাক্ষ্য দেন মামলার বাদী খাদিজার চাচা আবদুল কুদ্দুস, এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি, প্রত্যক্ষদর্শী কলেজছাত্র ইমরান কবির, মো. সালেহ আহমদ, রূপমা আক্তার, মাহফুজ আহমদ, আলামিন, মো. মাছুম আহমদ, মো. হাফিজুর রহমান, মো. মহরম আলী, ফয়জুল ইসলাম, ফাহমিদা এলাহী বৃষ্টি, হাবিবুর রহমান, পুলিশ সদস্য বেলাল হোসেন, আব্দুল্লাহ মো. উজ্জ্বল, চাপাতি তৈরির কামার আমির হোসেন।
সিলেট জেলা জজ কোর্টের পিপি মফুর আলী বলেন, প্রথম দিনে মামলার বাদীসহ ১৭ জন সাক্ষ্য দিয়েছেন। আগামী ১১ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
