এশিয়ান টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ব্যবস্থাপনায় চলছে ১০ম বিকেএসপি এশিয়ান অনুর্ধ ১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা ২০১৬। প্রতিযোগিতার প্রথম দিনে (৫ ডিসেম্বর) দুটি খেলা অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম খেলায় বালক এককে বাংলাদেশের রোমান তার স্বদেশি প্রতিদ্বন্দী মিজানকে ৬-০, ৬-০ সেটে পরাজিত করে। মঙ্গলবার সকালে রোমান ভারতের লিস্টন ভাজের সাথে খেলবেন। অপরদিকে বালিকা এককে বাংলাদেশের রিনভী আক্তার তৃপ্তি সিঙ্গাপুরের দ্রেবাকে ৬-০, ৭-৫ সেটে হারান।
প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ সহ ভারত, কোরিয়া, হংকং, লাওস ও সিংঙ্গাপুর হতে ২০ জন বালক ও ২১ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করছে। এই বছর বাংলাদেশ থেকে ১০ জন বালক ও ০৭ জন বালিকা খেলোয়াড় রয়েছে। প্রতিযোগিতায় বালক একক, বালিকা একক, বালক দ্বৈত ও বালিকা দ্বৈত ইভেন্টস সমূহ অন্তর্ভূক্ত রয়েছে।
প্রতিদিন সকাল ৯টা হতে খেলা শুরু হয়ে বিকাল পর্যন্ত খেলা চলবে। প্রতিযোগিতার টুর্নামেন্ট ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন বিকেএসপির চিফ কোচ রোকন উদ্দিন আহমেদ।
ইত্তেফাক/এমএইচ
