শুরু হয়েছে মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের অষ্টম রাউন্ড। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় সাইফ স্পোর্টিং ক্লাব ও টিএন্ডটি ক্লাব।
ম্যাচে অবশ্য কেউ জেতেনি। ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয়েছে ম্যাচ। সোমবার অবশ্য ম্যাচে লিড নিয়েছিল টিএন্ডটি ক্লাব। ১৮ মিনিটে টিএন্ডটি ক্লাবের মিলন বর্মন গোল করে এগিয়ে নেন দলকে। ৪ মিনিট পরে সাইফ স্পোর্টিং ক্লাবের মতিন মিয়া গোল করে ম্যাচে সমতা ফেরান। ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে উভয় দল দারুণ কিছু আক্রমণ শানালেও সেগুলো গোলে পরিণত হয়নি।
এ ড্রয়ের ফলে ৮ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে সাইফ স্পোর্টিং ক্লাব। ৮ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে টিএন্ডটি ক্লাব মতিঝিল।
ইত্তেফাক/এমএইচ
