কুমিল্লায় ১৫ বীর নারীকে সংবর্ধনা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ২১:২০
মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় কুমিল্লার ১৫ বীর নারীকে সংবর্ধনা দেয়া হয়েছে। 
 
সোমবার বিকালে কুমিল্লা সদরের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যালয়ে তাদের এ সংবর্ধনা দেয়া হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান তালুকদার, শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সামছুজ্জামান, শহর সমাজ সেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি উন্নয়ন সংস্থা এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী।
 
ইত্তেফাক/ইউবি