পঞ্চগড় প্রতিনিধি
বর্ণাঢ্য র্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পঞ্চগড়ে বিশ্ব নাট্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে নাট্য সংগঠন ভূমিজ পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় শের-ই-বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে মানববন্ধন করে। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে জেলার নাট্যকর্মীরা ছাড়াও সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
