ধুনটে ৫০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১১:৩৩
বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় গাঁজা বহনকারী প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ।
 
পুলিশ জানায়, সোমবার রাতে গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলাধীন ধুনট-বড়িয়া সড়কের জোড়শিমুল বাজার এলাকায় গাঁজা বহনকারী ওই প্রাইভেটকারটি ধাওয়া করা হয়। এ সময় মাদক পাচারকারীরা প্রাইভেটকার থেকে নেমে পালিয়ে যায়। পরে প্রাইভেটকারের ভিতর এ পরিমাণ গাঁজা পাওয়া যায়। পরে গাঁজাসহ কারটি হেফাজতে নেয়া হয়।
 
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মাদক আইনে মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ