টসে জিতে ফিল্ডিংয়ে রাজশাহী

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১২:৫৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের চতুর্থ আসরের প্রথম এলিমেনিটরে  চিটাগাংয়ের ভাইকিংস বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে নামছে রাজশাহী কিংস। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি।
 
গ্রুপ পর্বে তামিম ইকবালের চিটাগং ১২ ম্যাচে ছয় জয় ও সমান হারে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বর হয়ে শেষ করেছিল। অন্যদিকে ১২ ম্যাচে চিটাগংয়ের সমান ছয় জয় ও ছয় হারে ১২ পয়েন্ট সংগ্রহ করা ড্যারেন স্যামির দল রান রেটে পিছিয়ে পড়ে চার নম্বর থেকে শেষ করে।
 
গ্রুপ পর্বে দু’দলের দু’বারের দেখায় একটি করে জয় পায় চিটাগং ও রাজশাহী।
 
ইত্তেফাক/এমএইচ