পঞ্চগড় সীমান্তে অজ্ঞাত (১৮) এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে স্থানীয়দের খবরে জেলা সদর উপজেলার মিরগড় সীমান্তের করতোয়া নদী থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেলা সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওরঙ্গজেব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
