মহম্মদপুরে অধ্যক্ষ রউফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২১:৩৭

৭২ ঘণ্টার আল্টিমেটাম

মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কাদিরপড়া সম্মিলনী  ইসলামী আলীম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রউফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে বুধবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রউফ হত্যাকারীদের বিচার আদায় সংগ্রাম পরিষদের আয়োজনে এসব কর্মসূচিতে অংশ নেয় উপজেলার সব শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, ওলামা-মাশায়েখ ও তাওহিদী জনতা। সমাবেশে সভাপতিত্ব করেন বড়রিয়া এডব্লিউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও রউফ হত্যাকারীদের বিচার আদায় সংগ্রাম পরিষদের আহ্বায়ক শরীফ আক্তারুজ্জামান। বক্তব্য রাখেন— মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম মাহফুজুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. মতিউর রহমান, পলাশবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদ আহম্মেদ প্রমুখ। অধ্যক্ষ আব্দুর রউফ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির আওতায় আনার দাবি জানিয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন বক্তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।