নবাবগঞ্জে ৩৭ জন দুস্থ নারীর মাঝে ঋণের অর্থ বিতরণ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৭:২৬
 
দিনাজপুরের নবাবগঞ্জে মঙ্গলবার ৩৭ জন দুস্থ নারীকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ৫ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে।
 
উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে আয়োজিত দুস্থ নারীদের ঋণ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. রেবেকা সুলতানা। ঋণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মো. শিবলী সাদিক, বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরে আলম সিদ্দিকী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ।
 
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন, ইউপি চেয়ারম্যান মো. সায়েম সবুজ, সাংবাদিক রুহুল আমিন প্রধান প্রমুখ।
 
শেষে উপজেলার বেকার, অসহায়, দুস্থ নারী যারা ইতোপূর্বে সেলাই প্রশিক্ষণ নিয়েছেন এমন ৩৭জন নারীকে আর্থ সামাজিকভাবে স্বাবলম্বী করতে ৫লাখ টাকার ঋণের অর্থ প্রদান করেন জাতীয় সংসদ সদস্য মো. শিবলী সাদিক।
 
ইত্তেফাক/আরএ