টসে হেরে ব্যাটিংয়ে ঢাকা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৮
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরে ফাইনালে উঠার লড়াইয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে নেমেছে খুলনা টাইটানস। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
 
সাকিবদের হারিয়েই শেষ চারের টিকিট পায় খুলনা। বাঁচা-মরার ম্যাচটিতে (৪ ডিসেম্বর) ছয় উইকেটের জয়ে পয়েন্ট টেবিলে পাঁচ থেকে দুইয়ে উঠে আসে মাহমুদউল্লাহর দল।
 
এর আগে দিনের প্রথম ম্যাচে রাজশাহীর কাছে হেরে বিদায় নিয়েছে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস।
 
ইত্তেফাক/এমএইচ