বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে ওয়ারফেজের পরিবেশনা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৯:৫৬
 
প্রতিষ্ঠার এক যুগ উদযাপন করল চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের সংগঠন বিজনেস স্টুডেন্টস’ সোসাইটি (বিএসএস)। মঙ্গলবার আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানের অংশ হিসেবে রবি ইয়ন্ডার মিউজিক অ্যাপের সৌজন্যে শিক্ষার্থীদের মন মাতিয়েছে জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেজ।
 
রবি আজিয়াটা লিমিটেড মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ, ভারতের ভারতী এয়ারটেল লিমিটেড এবং জাপানের এনটিটি ডকোমো ইনকর্পোরেশনের একটি যৌথ উদ্যোগ। রবিতে আজিয়াটার সিংহভাগ-৬৮ দশমিক ৭ শতাংশ, ভারতী এয়ারটেলের ২৫ শতাংশ ও এনটিটি ডকোমোর ৬ দশমিক ৩ শতাংশ মালিকানা রয়েছে। প্রায় ৩ কোটি ২২ লাখ সক্রিয় গ্রাহক নিয়ে রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। ১৩ হাজার ৯শ’টি অন-এয়ার সাইটের মধ্যে ৮ হাজারটি ৩.৫জি নেটওয়ার্ক নিয়ে দেশের প্রায় ৯৯% জনসংখ্যা রবি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত।
 
দেশের প্রথম অপারেটর হিসেবে রবি জিপিআরএস ও ৩.৫জি সেবা চালু করেছে। অপারেটরটি ডিজিটাল সেবা চালুর দিক থেকে অনেক ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন এবং গ্রামীণ ও উপশহর অঞ্চলগুলোর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মোবাইল আর্থিক সেবা চালু করতে ব্যাপক বিনিয়োগ করেছে। সামাজিক দায় বোধসম্পন্ন কোম্পানি হিসেবে দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে তথ্যপ্রযুক্তি-শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রবি।
 
ইত্তেফাক/আরএ