সাতক্ষীরা জেলায় বিশেষ অভিযানে ৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজন জামায়াতের কর্মী রয়েছেন। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদরে ১৭ জন, কলারোয়ায় ছয়জন, তালায় পাঁচজন, কালিগঞ্জে পাঁচজন, শ্যামনগরে ১০ জন, আশাশুনিতে ১০ জন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটায় তিনজন জনকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
