ইউল্যাবে মাদক বিরোধী মানববন্ধন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৪:৫০
 
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর স্টুডেন্টস অ্যাফেয়ার্স অফিস 'প্রাউড টু বি ড্রাগ ফ্রি' স্লোগানকে সামনে রেখে ৬ ডিসেম্বর মঙ্গলবার ক্যাম্পাসের সামনে এক মানববন্ধন আয়োজন করে। 
 
এ সময় ক্যাম্পাসের সামনে স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে ইউল্যাবের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ধানমন্ডির রাস্তায় সারিবদ্ধভাবে দাড়িয়ে যান। 
 
IMG0
 
এই মানববন্ধনে ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য জুদিথা ওলমাখার, ইউল্যাব প্রফেসর এমিরেটস রফিকুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর এইচ এম জহিরুল হক উপস্থিত ছিলেন। 
 
IMG1
 
ইত্তেফাক/আরএ