ময়মনসিংহ প্রতিনিধি
‘প্রজনন স্বাস্থ্যের সুরক্ষা, নারীর অধিকার’ —এ শ্লোগান নিয়ে ময়মনসিংহে কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত কিশোর-কিশোরী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যুগ্ম সচিব ডা. মো. সারোয়ার বারী।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আবু তোহা মো. এনামুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুন্নাহার বেগম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ মহিউদ্দিন আহাম্মদ প্রমুখ।
