আটোয়ারীতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২১:৪২

আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা

‘শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে বুধবার দুপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩০ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।