জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নে চলছে বিদ্যুতের কাজ। কাজটি করছে জনৈক প্রভাবশালী ব্যক্তির লোক। এলাকায় কিছু দালাল নিয়োগ করে প্রত্যেক গ্রাহককে দিতে বাধ্য করা হয়েছে ৩৫০০ থেকে ৫০০০ টাকা। বললে নাম কাটা। খুঁটি গাড়ার সময় লেবারদের খেতে দিতে হয়েছে সবাইকে। কেউ খেতে না দিলে ১০ কেজি চাল ও ৫০০ টাকা দিতে হয়েছে। ডপ তার দিয়ে নিয়েছে ৩০০ থেকে ৫০০ টাকা। দূরে তার নিলে বেশি লাগছে। তাই ৫০০ টাকা। এখন লাইন চালুর জন্য আবার টাকা চাইছে দালাল। গ্রাহকদেও উপায় কী? এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আ. আজিজ
নরুন্দি, জামালপুর
