ঈদ-ই-মিলাদুন্নবীর ছুটি ১৩ ডিসেম্বর

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ২০:১৩
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সাধারণ ছুটি ১২ ডিসেম্বরের পরিবর্তে ১৩ ডিসেম্বর পুন:নির্ধারণ করা হয়েছে।
 
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
 
তবে যে সকল অফিসের সময়সূচী ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে। -বাসস।
 
ইত্তেফাক/এসএস