ইত্তেফাক রিপোর্ট
সমাজসেবায় নিরবচ্ছিন্ন দায়বদ্ধতা ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সরকার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদকে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার ২০১৯’-এ ভূষিত করেছে। তার এই সম্মানজনক স্বীকৃতিকে স্মরণীয় করে রাখার জন্য গতকাল বুধবার এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে পিকেএসএফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। স্বাগত বক্তব্য রাখেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। অনুষ্ঠানে পিকেএসএফ ও এর সহযোগী সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ড. কাজী খলীকুজ্জমান আহমদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে ড. কাজী খলীকুজ্জমান আহমদের পরিবারবর্গ এবং পিকেএসএফ পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
