সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশ
ইত্তেফাক রিপোর্ট
আগামী এক মাসের মধ্যে নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ, সংসদে গণমাধ্যম কর্মী আইন পাস, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঢালাওভাবে সংবাদকর্মী ছাঁটাই বন্ধ ও ছাঁটাইকৃতদের পাওনা পরিশোধসহ ১৪ দফা দাবিতে গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির মহাসচিব শাবান মাহমুদ, বিএফইউজের সাবেক মহাসচিব ওমর ফারুক, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি আলমগীর হোসেন খান ও সহ-সভাপতি গোলাম সরোয়ার আজাদ, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার ও মহাসচিব খায়রুল ইসলাম, বিএফইউজের সদস্য শেখ মামুনুর রশীদ, ডিইউজের সহ-সভাপতি খন্দকার মোজাম্মেল হোসেন, সংবাদপত্র কম্পিউটার অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম, মতলু মল্লিক, শাহে আলম, মো. আল-মামুন, তাজাম্মেল হক প্রমুখ। সভা পরিচালনা করেন বিএফইউজের যুগ্ম মহাসচিব আবদুল মজিদ।
