ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২২:০৮

নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। দিবসটি উপলক্ষে মঙ্গলবার মিরপুর-১৪ অবস্থিত ইসলামী ব্যাংক মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন নির্বাহী পরিচালক গোলাম হাফিজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক সামীম মোহাম্মাদ আফজাল। স্বাগত বক্তব্য দেন আইবিএফ উপ-নির্বাহী পরিচালক মো. নজিবর রহমান। —প্রেস বিজ্ঞপ্তি