পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছেন।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ধানখোলা গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন, আজিজুল হকের ছেলে আজগর আলী (৫০), তার ছেলে মাছুম (২৭), মৃত হোসেন আলী বিশ্বাসের ছেলে রেজাউল হক (৭০), তার ছেলে আসাদুল ইসলাম (৪০), মিন্টু (৩৫), ঝন্টু (৩২), মিন্টুর ছেলে লাল্টু (১৯), আজিজুল হকের ছেলে মিজানুর রহমান (৪৫), তার ছেলে সাহারুল ইসলাম (৩২), আজিজুল হকের স্ত্রী হাসেনা বানু (৬৫), ঝন্টুর স্ত্রী পারভীনা খাতুন (৪০), মিজানুর রহমানের স্ত্রী সাহিদা খাতুন (৫০) ও প্রতিপক্ষ আব্দুর রশিদের ছেলে আনারুল ইসলাম (৪৫), ফজলুর রহমানের স্ত্রী (৬০), আমিরুল ইসলামের ছেলে আসিব হোসেন (১৬), নিয়াত আলী মেয়ে নিশি খাতুন (১৬), সৌদী প্রবাসী খাইরুল ইসলামের স্ত্রী মুরছা খাতুন (১৯), আনারুল ইসলামের ছেলে আরিফ (৩০), ফজলুর রহমানের স্ত্রী ইতা খাতুন (৩০), নিয়াত আলীর স্ত্রী মোস্তারা (৩০) ও অঅনারুল ইসলামের স্ত্রী রুশিয়া খাতুন (৪০)।
স্থানীয়রা জানান, ধানখোলা গ্রামের রেজাউল হকের তিন বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকাল থেকেই জমি পরিমাপক (আমিন) আবু বক্কর ও মহর আলী জমি মাপ করছিলেন। দুপুরে জমি মাপকে কেন্দ্র করে উভয়পক্ষ বিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গাংনী থানার এসআই শংকর কুমার ঘোষ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ইত্তেফাক/ইউবি
