ফের ডাকসু নির্বাচন দাবি
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণাসহ তিন দফা দাবিতে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বরাবর স্মারকলিপি পেশ করবে আজ বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবীর এবং সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সভাপতি আতিফ অনীক গণমাধ্যমে এক যৌথ বিবৃতি পাঠিয়ে এ তথ্য জানান।
