'অর্থনীতিকে মজবুত করতে নিষ্ঠার সাথে কাজ করতে হবে'

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৯:২৬
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি দেশের অর্থনীতিকে আরো মজবুত ভিত্তির ওপর দাঁড় করাতে সংশ্লিষ্ট সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেবার মনোভাব নিয়ে নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
 
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের অর্থনীতিকে শক্তিশালী, গতিশীল ও টেকসই করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।'
 
ভূমিমন্ত্রী শনিবার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল (আরএমসিএইচ) প্রাঙ্গণে ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ- ২০১৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সর্বোচ্চ মূসক পরিশোধকারী প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের লক্ষ্যে ১৯৭২ সালে জাতীয় রাজস্ব বোর্ড গঠন করেন উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, 'জাতীয় রাজস্ব বোর্ড এখন মোট অভ্যন্তরীণ রাজস্ব আয়ের প্রায় ৮৬ ভাগ আদায় করে থাকে।'-বাসস।
 
ইত্তেফাক/এসএস