আগামী ১৮ ডিসেম্বর সুবচনের জনপ্রিয় নাটক ‘মহাজনের নাও’র ১০২তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পাঁচ দিনব্যাপী বাংলাদেশের বিজয় উৎসবে।
বাউল শাহ আব্দুল করিমের জীবনদর্শন, সংগীত ও আদর্শ নিয়ে সুবচন নাট্য সংসদের নাটক ‘মহাজনের নাও’। নাটকটি লিখেছেন শাকুর মজিদ। নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তী।
১৫ ডিসেম্বর কলকাতার বাংলাদেশ হাইকমিশনের আমন্ত্রণে নেতাজি ইনডোর স্টেডিয়ামে পাঁচ দিনব্যাপী বাংলাদেশের বিজয় উৎসব শুরু হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ১৭ ডিসেম্বর কলকাতায় যাচ্ছে সুবচন নাট্য সংসদ।
ইত্তেফাক/এমএআর
