চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক মুক্তিযোদ্ধার বাড়ি দখলের চেষ্টার অভিযোগে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, রবিবার সকাল সাড়ে পাঁচটায় ৪নং ইউনিয়নের শেখেরহাট ভোলাকাজীর বাড়ীর মৃত আসাম্মাদু রহমানের ছেলে মুক্তিযোদ্ধা মো. জাকির হোসেনের (৬৮) বাড়ির জায়গা একই এলাকার মো. জসিম ও মো. শহিদুল্লা ১০/১২ জন অনুগামী লোকলস্কর নিয়ে জোরপূর্বক দখল করে ঘর তৈরির চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। পুলিশ যাওয়ার আগে মুক্তিযোদ্ধা জাকির তাতে বাধা দিলে দখলকারীরা তাকে খুন করার হুমকি দেয় এবং মারধরও করে।
থানার এসআই মফিজ জানান, ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে।
ইত্তেফাক/এএএমইউ
