বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলের ব্যানারে প্রয়াত সাংবাদিক নূর জাহান বেগমের ছবি ব্যবহার করা হয়েছে।
এতে তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন।
গত ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করে বেগম রোকেয়া হল প্রশাসন। মিলাদ মাহফিলের ব্যানারে বেগম রোকেয়ার ছবির পরিবর্তে প্রয়াত সাংবাদিক নূর জাহান বেগমের ছবি ব্যবহার করা হয়।
ভুল ছবি ব্যবহারের বিষয়ে ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি বলেন, ‘এটা একটা অনিচ্ছাকৃত ভুল ছিল। ভুল বুঝার পরে আমরা ব্যানার পরিবর্তন করেছি।’
ইত্তেফাক/ইউবি
