হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন আর্সেনালের ডিফেন্ডার শাখড্রান মুস্তাফি। আর্সেনাল বস আর্সেন ওয়েঙ্গার বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার ঘরের মাঠে স্টোক সিটির বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে মুস্তাফি ইনজুরি পড়েন। বিশ্রামে থাকাকালীন এভারটন, ম্যানচেস্টার সিটি ও ওয়েস্ট ব্রুমের বিপক্ষে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না মুস্তাফি। ওয়েঙ্গার জানিয়েছেন গত সপ্তাহে বাসেলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের অ্যাওয়ে ম্যাচে ইনজুরি নিয়ে কোন ধরনের অভিযোগ করেননি এই সেন্টার ব্যাক। সে কারণেই তাকে গতকাল খেলানো হয়েছে। তাকে খেলাতে গিয়ে হেক্টর বার্লিনকে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল।
এছাড়াও মুস্তাফির স্থানে হোল্ডিং কিংবা গ্যাব্রিয়েলকেও নামানো যেত। মুস্তাফি নিজেকে পুরোপুরি ফিট দাবী করায় বাসেলের বিপক্ষে খেলতে চেয়েছে। তাকে তিনবার পরীক্ষা করার পরে কোন ধরনের অসুবিধা মনে হয়নি। কিন্তু হঠাৎ করেই আবারো এই সমস্যা দেখা দেয়াটা দুর্ভাগ্যজনক। এই ধরনের ইনজুরি কাটিয়ে উঠতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগে। আশা করা হচ্ছে বড়দিনের আগেই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।
মুস্তাফির ইনজুরি স্বত্বেও ওয়েঙ্গার তার দলের বর্তমান পরিস্থিতি বেশ খুশী। বদলি বেঞ্চ থেকে এসে এ্যালেক্স ইওবির গোলে দলের জয় নিশ্চিত হয়। সে কারণেই ওয়েঙ্গার জানিয়েছেন বদলী বেঞ্চ নিয়ে তিনি দারুণ সন্তুষ্ট। এই নিয়ে গানার্সরা সব ধরনের প্রতিযোগিতায় ঘরের মাঠে স্টোকের বিপক্ষে টানা ১৫টি ম্যাচে জয় তুলে নিল। গোল.কম।
ইত্তেফাক/এসএসএ
