ডিজিটাল কমিউনিকেশন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক বিভিন্ন ক্যাম্পেইনের বিজয়ীদের জন্য আয়োজিত এক নৈশভোজে অংশ নিয়ে কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার সাকিব-আল-হাসান বিজয়ীদের পরিবারের সদস্যদের সঙ্গেও ভিডিও কলে কথা বলেছেন।
রবিবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলালিংক সারাদেশের ১৫০ বিজয়ীকে পুরস্কৃত করে, যারা সাকিব ও তার স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে এই নৈশভোজে অংশ নিয়েছিলেন।
এতে বলা হয়, সাকিবের সঙ্গে তারা ভিডিও কল করতে পেরে বিজয়ীদের পরিবারের সদস্যরা সবাই আনন্দিত।
সাকিব-আল-হাসান বলেন, দেশের বিভিন্ন প্রান্তে আমার ভক্তদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেওয়ার জন্য বাংলালিংক থ্রিজিকে ধন্যবাদ জানাই।
ইত্তেফাক/কেকে
