লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের একদিন পর রোজিনা আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকাল ৪টার দিকে রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মিজি বাড়ির সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রোজিনা আক্তার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিক উল্লাহর মেয়ে এবং স্থানীয় খাদিজা কোবরা মহিলা মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী।
রোজিনা আক্তারের বাবা সফি উল্যা বলেন, গত রবিবার সকাল ৯টার দিকে রোজিনা মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সোমবার বিকালে মাদ্রাসা থেকে দেড় কিলোমিটার দূরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি সুপারির বাগানের ভেতরে গলায় ওড়না পেচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
রায়পুর থানার এসআই মো. শরিফ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/ইউবি
