ইবি শিক্ষক সমিতি নির্বাচনী প্রচারণা তুঙ্গে, ভোট ১৫ ডিসেম্বর

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ১৩:৫১
ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে চলছে তুমুল প্রচার প্রচারণা। ক্যাম্পাসের প্রতিটি আড্ডার চত্বর সরব হয়ে উঠেছে নির্বাচনী আলাপচারিতায়। চা দোকান থেকে শুরু করে শিক্ষক লাউঞ্জ, প্রতিটি বিভাগীয় কার্যালয় শিক্ষকদের প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে। ভোটের ব্যালট ভারি করতে নানা রকম অঙ্গীকার করছেন শিক্ষকরা।
 
জানা গেছে, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ইবিশিস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৭ আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবারের একক প্যানেল নির্বাচনে অংশ নিবেন আওয়ামী ও বামপন্থী প্রগতিশীল সংগঠনের শিক্ষকরা। অপরদিকে বিএনপি ও জামায়াতপপন্থী শিক্ষকরা যৌথ প্যানেলে অংশ নিবেন।
 
বামপন্থী ও প্রগতিশীল শিক্ষক সংগঠনের প্যানেল থেকে সভাপতি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মাহবুবুর রহমান, সহ-সভাপতি পদে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোহা. সাইদুর রহমান, সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক পদে ইংরেজী বিভাগের  শাহাদাৎ হোসেন, কোষাধ্যক্ষ পদে ইংরেজী বিভাগের প্রফেসর ড. মো: মিজানুর রহমান মনোনীত হয়েছেন।
 
সদস্য পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো: রুহুল কুদ্দুস মো. সালেহ, পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. ড. মো. জাকারিয়া রহমান, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মো. আলমঙ্গীর হোসেন ভূঁইয়া, ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেক্ট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. মাহবুবর রহমান, ইংরেজী বিভাগের প্রফেসর ড. এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মাহবুবুল আরেফিন, প্রফেসর ড. মো. আব্দুল মুঈদ প্রমুখ।
 
এছাড়াও বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক প্যানেল থেকে দুইজন সভাপতি পদে ভিন্ন ভিন্নভাবে নমিনেশন দাখিল করলেও দলীয় সিদ্ধান্তে  রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. এ কেম এম মতিনুর রহমান সভাপতি পদ থেকে সরে আসেন। পরে ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মো. আলীনূর রহমানকে মনোনয়ন দেয়া হয়।
 
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, যুগ্ম-সম্পাদক পদে একই বিভাগের প্রফেসর ড. মুহা কামরুজ্জমান, কোষাধ্যক্ষ পদে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. কামরুল হাসান মনোনয়ন দেয়া হয়েছে।
 
এছাড়াও সদস্য পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এবিএম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, একই বিভাগের প্রফেসর ড. মো. নাছির উদ্দিন মিঝি, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ প্রফেসর ড. মো. জাকির হুসাইন, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো. ইদ্রিস আলী, ফলিত পদার্থ বিজ্ঞান ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. মনজুরুল হক, আইন ও মুসলিম বিধান বিভাগের ডিন প্রফেসর ড. নুরুন নাহার, লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. মো. গিয়াস উদ্দিন, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. মো. আবুল কাশেম তালুকদার ও একই বিভাগের  ড. আসাদ-উদ-দৌলা (বুলবুল),  বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. মিন্নাতুল করিম প্রমুখ।
 
প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. কাজী আখতার হোসেন বলেন, ‘একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। এরই মধ্যে নির্বাচনের সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সকলের সহযোগিতায় সুষ্ঠ ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি।’
 
ইত্তেফাক/এএসএমইউ