১৫ ও ১৬ ডিসেম্বর পদ্মহেম ধামের দু'দিনের সাধুসঙ্গ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ১৮:২৯
 
প্রয়াত আব্দুর রব ফকির গোপাল শাহকে উৎসর্গ করে পদ্মহেম ধামের দু’দিনের সাধুসঙ্গ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৫ ও ১৬ ডিসেম্বর মুন্সিগঞ্জের সিরাজদিখানের দোসরপাড়ায় এই সাধুসঙ্গের আয়োজন করা হয়েছে। ১৫ ডিসেম্বর বিকেল ৩টায় পদ্মহেম ধামে লালন সাঁইজির বাণীর মধ্য দিয়ে আসর শুরু করবেন কুষ্টিয়ার হেমাশ্রমের প্রতিষ্ঠাতা দরবেশ নহির শাহ।
 
IMG0
 
এখানে দুই বাংলার সাধুগুরুরা লালন সংগীত ও লালনের বাণী পরিবেশন করবেন। বাংলাদেশের লালন শিল্পীদের মধ্যে থাকবেন দরবেশ নহীর শাহ, রাজ্জাক বাউল, রিংকু, বাউল তকবির হোসেন, বজলু শাহ, বুড়ি ফকিরানী, সমীর বাউল, আরিফ বাউল, গোলাপী ফকিরানী প্রমুখ।
 
IMG1
 
সাধুসঙ্গের প্রতিষ্ঠাতা সভাপতি কবির হোসেন জানান, 'লালনের গান ও বাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এ আয়োজন। অন্য বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবেই সাধুসঙ্গ পালন করতে পারবো আশা আছে।'
 
IMG2
 
ইত্তেফাক/আরএ