কালিহাতীতে শাহ্ একিন এর মাজারে সাত দিন ব্যাপী মেলা শুরু

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ২০:০৯
 
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নে বরুটিয়া বাড়ি গ্রামে শাহ্ সুফি একিন শাহর মাজারে সাতদিন ব্যাপী মেলা শুরু হয়েছে। সোমবার মাজার কমিটি এই মেলার ঘোষণা দিয়েছে। প্রতি বছর এই সময়ের এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে।
 
হাজার হাজার নারী পুরুষ শিশু কিশোর এই মাজারের ওরসে অংশগ্রহণ করে। কথিত আছে শাহ্ একিনের মানত নিয়ে যারা নিয়ত করে তাদের আশা পূরণ হলে তারা মানত নিয়ে শাহ্ একিনের মাজারে তবারক বিতরণ করেন। কথিত আছে শাহ একিন এ দেশে শাহ্জালাল, শাহ পরাণ, শাহকামাল এদের সাথে ধর্ম প্রচারে আসেন। প্রায় ২শত বছর পূর্বে এই আউলিয়াদের এদেশে আগমন ঘটে। শাহ্ একিন বরুটিয়া বাড়ি গ্রামে আস্তানা গাড়েন।
 
কালিহাতী উপজেলার আউলিয়াবাদস্থ তকেয়া গ্রামে তার একটি মাজার রয়েছে। বরুটিয়া বাড়ি গ্রামের মাজার, সখিপুর উপজেলার কচুয়া গ্রামের শাহ্ একিনের মাজার, নেত্রকোনা জেলার ভারত সীমান্ত এলাকায় শাহ্ একিনের মাজার, অপরটি রয়েছে ভারতের আসাম প্রদেশে। প্রতি বছরের ন্যায় এবছরও হাজার হাজার ভক্ত, শত শত অনুরাগীরা পুণ্য সঞ্চয়ের লক্ষ্যে অবস্থান করছে। 
 
ইত্তেফাক/আরএ