শিবালয়ে বাড়িতে ঢুকে হামলা, আহত ৫

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০০:১২

শিবালয় উপজেলার কোলা গ্রামে বুধবার বাড়িতে ঢুকে হামলা চালানো হয়। এতে নারী-শিশুসহ পাঁচজন আহত হয়। আলম ফেরাজীর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আলম ফেরাজী জানান, স্বাধীনতা দিবস পালনে স্থানীয় আওয়ামী-যুবলীগের নেতাকর্মী সমন্বয়ে নয়াবাড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাকে বিশেষ অতিথি করায় ইউনিয়ন যুবলীগ নেতা পরিচয়ে রিপন ও সহযোগীরা নানা অপবাদ দেয়। এর প্রতিবাদ করায় বুধবার রিপন, হারুনসহ ১৫/২০ জন তার বাড়িতে হামলা চালায়। তারা লাঠি, দা, চাপাতি, রড নিয়ে বেদম মারপিট চালায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে। তবে, হামলাকারীরা এ অভিযোগ অস্বীকার করে।