মানিকগঞ্জ ঘিওর উপজেলার হিজুলিয়া গ্রামের কাঠমিস্ত্রি দুই ভাই মো. লিটন খান ও মো. রিপন খানের একটিমাত্র বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। কি ভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা স্পষ্ট নয়। তবে স্থানীয় লোকজন জানান, চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ড হতে পারে। আরো জানায়, বসতঘরে থাকা আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে তাত্ক্ষণিকভাবে ঘিওর উপজেলার ফায়ারসার্ভিস ইউনিট ও এলাকাবাসী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
