শীত, নতুন বছর এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে এলইডি টিভিতে ‘শীতকালীন অফার’ দিয়েছে জায়ান্ট ওয়ালটন। এই অফারের আওতায় ডিসেম্বর মাসের প্রথম দিন থেকেই বিভিন্ন মডেলের এলইডি টিভিতে ৮০০ থেকে ৩,১০০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে।
ওয়ালটন টেলিভিশন বিপণন বিভাগের কর্মকর্তারা জানান, ওয়ালটন ব্র্যান্ডের ১৯ ইঞ্চি এলইডি টিভি আগের চেয়ে ৯১০ টাকা কমে ৮,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। ১০০০ টাকা কমেছে ২০ ইঞ্চি এলইডি টিভিতে, এখন মিলছে ১০,৯০০ টাকায়। ২৪ ইঞ্চি এলইডি টিভির দাম আগের চেয়ে ৮০০ টাকা কমে ১৩,৭০০ টাকা। ক্রেতারা ওয়ালটনের ২৮ ইঞ্চি এলইডি টিভি আগের চেয়ে ২০০০ টাকা কমে এখন পাওয়া যাচ্ছে ১৫৯০০ টাকায়। তবে ৩২ ইঞ্চি এলইডি টিভির দাম কমেছে ৩১০০ টাকা। এখনকার দাম ১৮৮০০ টাকা। এছাড়া ওয়ালটনের ৩৯, ৪০, ৪৩, ৪৯ ও ৫৫ ইঞ্চির এলইডি টিভি কেনা যাচ্ছে যথাক্রমে ৩০৯০০, ৩৩৭০০, ৪২৯০০ টাকা, ৫৭৯০০ ও ৭০৯০০ টাকায়।
ওয়ালটনের ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর ও টেলিভিশন আরএন্ডডি বিভাগের ইনচার্জ প্রকৌশলী ফরহাদ হোসেন মামনুন বলেন, সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে ওয়ালটন এলইডি টিভির দাম একদিকে কমছে, অন্যদিকে গুনগত মান আগের চেয়ে আরো উন্নত হয়েছে।
ইত্তেফাক/এএসএস
