মহান মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, 'দেশমাতৃকার জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানরা যে ত্যাগ স্বীকার করে গেছেন, তা থেকে আমাদের শিক্ষাগ্রহণ করতে হবে।'
তিনি বলেন, 'দেশে শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হলেই তাদের স্বপ্ন পূরণ হবে।'
আজ (বুধবার) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন শেষে এরশাদ সংক্ষিপ্ত বক্তৃতায় এ কথা বলেন।
এ সময় এরশাদের সাথে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি প্রমুখ উপস্থিত ছিলেন। -বাসস।
ইত্তেফাক/এসএস
