নজরুল বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী দিবস পালিত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ১৭:৫২
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বুধবার বুদ্ধিজীবীদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্তম্ভে পুষ্প অর্পণের মধ্য দিয়ে দিবসের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।
 
পরে গাহি সাম্যের গান মঞ্চে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও মাননীয় ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম। স্বাগত বক্তব্য রাখেন শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির সদস্য সচিব মাসুম হাওলাদার। শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন কবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ,সাধারণ সম্পাদক আপেল মাহমুদ।
 
ইত্তেফাক/এসএস