কেরানীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ১৮:১৫
ঢাকার কেরানীগঞ্জে বিল্লাল হোসেন (১৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
বুধবার দুপুরে উপজেলার হযরতপুর ইউনিয়নের পশ্চিম মানিকনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, 'সকালে বিল্লাল হোসেন দরজা না খুললে পরিবারের লোকজন দরজা ভেঙে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলি লাশটি উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।'
 
ইত্তেফাক/এসএস