কুমিল্লায় ফেনসিডিল ও ইয়াবা জব্দ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ১৮:২১
কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
 
এসময় ২ জনকে আটক করা হয়। বুধবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
 
জানা যায়, ডিবি'র এসআই মো. শাহ্ কামাল আকন্দ পিপিএম ও এসআই সহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার ভোরে জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী বিবির বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ৪টি প্লাস্টিকের বস্তায় ভর্তি ১ হাজার ৫০ বোতল ফেনসিডিলসহ আরমান মিয়াকে (২২) আটক করা হয়। সে জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমারডোগা গ্রামের আলী আশরাফের ছেলে।
 
IMG0
 
এছাড়া ডিবি'র এসআই আশিকুর রহমান ও এসআই আদিল মাহমুদের নেতৃত্বে পুলিশের অপর একটি দল বুধবার দুপুরের দিকে কুমিল্লা মহানগরীর মনোহরপুরস্থ লাকসাম রোড এলাকা থেকে ইমরান হাকিম (৪৫) নামে একজনকে ৫শ' পিস ইয়াবাসহ আটক করে। সে চট্টগ্রাম জেলার ভোজপুর থানার গজারিয়া গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে।
 
ডিবি'র ওসি এ কে এম মনজুর আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস