অবশেষে স্বেচ্ছায় বাম্পার-অ্যাঙ্গেল খুলতে শুরু করেছেন ট্রাক মালিকরা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৪
 
সড়ক দুর্ঘটনাকালে  লোহার পাতের অ্যাঙ্গেল মানুষের মানুষের দেহে বল্লমের মতো বিদ্ধ হয়। কিন্তু বিষয়টি মানতে নারাজ ছিলেন বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি। সরকারের বারবার তাগাদা সত্ত্বেও  ট্রাক- কাভার্ডভ্যানের বাম্পার-অ্যাঙ্গেল খোলা ব্যাপারে তারা ছিলেন অনড়। এ নিয়ে কয়েক দফায় আন্দোলনও করেছে। অবশেষে পাঁচ দশক পর তারা নিজেদের ভুল বুঝতে পেরে খুলতে শুরু করেছে ট্রাক- কাভার্ডভ্যানের বাম্পার-অ্যাঙ্গেল। চলতি মাসে প্রতিবেশী দেশ ভারতের ট্রাক-কাভার্ডভ্যান পরির্দশন ও ছবি সংগ্রহের পরই তারা তাদের অবস্থান পরিবর্তন করেছেন। সারা দেশে পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত রয়েছে ২ লাখ ৮৯ হাজার ৯২৮টি ট্রাক-কাভার্ডভ্যান, পিকআপসহ অন্যান্য যানবাহন।
 
সূত্র জানায়, ট্রাক-কাভার্ডভ্যানের আকার আকৃতি পরিবর্তন, বাম্পার অ্যাঙ্গেল নিয়ে যোগাযোগ মন্ত্রণালয় ও ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক মালিক সমিতির মধ্যে দীর্ঘদিন ধরে চলছে টানাটানি। দু’পক্ষই নিজ নিজ অবস্থানে অনড়। সর্বশেষ আগামী ৩০ নভেম্বর-এর মধ্যে বাম্পার ও অ্যাঙ্গেল খুলে ফেলার নির্দেশ দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কিন্তু এ অবস্থায় গত ৬ নভেম্বর থেকে অনিদৃষ্টকালের জন্য ট্রাক কাভার্ডভ্যান সারাদেশে বন্ধ করে দেয়ার হুমকি দেয় বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি এন্ড ট্রান্সপোর্ট এজেন্সি মালিক ঐক্য পরিষদ। সর্বশেষ ঐক্য পরিষদের আন্দোলনের হুমকির মুখে গত ৫ নভেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি বৈঠক করেন নৌ মন্ত্রী। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় ভারতীয় ট্রাক-কাভার্ডভ্যান পরির্দশন করে বাস্পার-অ্যাঙ্গেল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। এ ব্যাপারে একটি প্রতিনিধি দল বেনাপোল বন্দর পরির্দশন করেন।
 
বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি এন্ড ট্রান্সপোর্ট এজেন্সি মালিক ঐক্য পরিষদের আহবায়ক রুস্তম আলী খান বলেন, প্রতিনিধি দল পরির্দশন করেছেন এবং ভারতীয় ট্রাক ও কাভার্ডভ্যানের ছবি সংগ্রহ করেছেন। কিন্তু ভারতীয় ট্রাক ও কাভার্ডভ্যানে আমাদের মতো কোন অ্যাঙ্গেল বা বাম্পার নেই। পাশাপাশি বিশেষ বিভিন্ন দেশের ছবি দেখানো হয়েছে। সেখানেও একই অবস্থায়। এ অবস্থায় আমরা আমাদের সিন্ধান্ত পরিবর্তন করেছি। ট্রাক-কাভার্ডভ্যানের অ্যাঙ্গেল ও বাম্পার দ্রুত সময়ের মধ্যে খোলার নির্দেশ দিয়েছি। মালিক সমিতির সদস্যতা বিষয়টি ভালোভাবেই গ্রহণ করেছেন এবং অ্যাঙ্গেল ও বাম্পার খুলতে শুরু করেছেন।
 
ইত্তেফাক/এএম।