জাপানে বুধবার ঘাঁটের কাছে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন নৌকায় থাকা অপর ৮ জন। এ ঘটনায় নৌকা ডুবির দিন ১ জনের লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার নৌকাটি উদ্ধার করা হয়।
জাপানী উদ্ধারকর্মীরা বৃহস্পতিবার এক দিন আগে ডুবে যাওয়া নৌকা সনাক্ত করেছে।
৭৬ টন ওজনের মাছ ধরার নৌযান দিয়াফুকুমারু বুধবার ভোরে শিমানে এলাকার পশ্চিম উপকূলে ডুবে যায়। জাপান কোস্ট গার্ডের এক মুখপাত্র জানান, কোস্ট গার্ডের দু’জন নৌকাটিকে পানির স্তরের প্রায় ৪৫ মিটার (১৪৯ফুট) নিচে সনাক্ত করে। নৌযানটিতে আট জাপানী ও এক ইন্দোনেশীয় নাগরিক ছিল।
বুধবার একজনের মৃত্যু নিশ্চিত হয়। তার নাম ইয়োশিহিরো সাকামোতো (৫৪)। বাসস।
ইত্তেফাক/আরএ
