২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে কাউখালী উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা জাতীয় পার্টি জেপি’র পক্ষ থেকে পৃথক পৃথক মতবিনিময় সভা থেকে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজকে সমর্থন দেয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা বিআরডিবি হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবিএম শাহজাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান প্রার্থী মো. মহিউদ্দিন মহারাজ ভান্ডারিয়ার উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী মাসুদ ইকবাল, কাউখালী সদর ইউনিয়র আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন তালুকদার স্বপন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রভাষক শাহজাদী রেবেকা শাহীন চৈতী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস খান, লিটন চন্দ্র পাল প্রমুখ।
সভায় উপস্থিত সব নেতা-কর্মীরা জেলা পরিষদের চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজকে সমর্থনে কাজ করার জন্য একমত পোষণ করেন।
এদিকে সন্ধ্যায় কাউখালী উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে জেপির সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম নসু প্রমূখ।
এ সময় উপজেলা জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জেলা পরিষদের চেয়ারম্যান পদে মো. মহিউদ্দিন মহারাজকে সমর্থন দেয়া হয়।
ইত্তেফাক/কেকে
