বিপুল উৎসাহ-উদ্দীপনায় ময়মনসিংহে মহান বিজয় দিবস পালনে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে জড়ো হয় হাজারো মানুষের ঢল। রাত ১২টা ১ মিনিটে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান বিজয় দিবসের শুভ সূচনা করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
তারপর ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিন, ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, বিএনপি, জাসদ, জাপা, সিপিবিসহ বিভিন্ন রাজনৈকিতদল এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা পর্যায়ক্রমে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সকলকে নিয়ে শপথ বাক্য পাঠ করান।
ইত্তেফাক/এসএস
