বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে করতে যাচ্ছেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। বৃহস্পতিবার বার্সেলোনা এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে। ২০২১ সাল পর্যন্ত ক্যাম্প ন্যুতে থাকবেন তিনি। শুক্রবার চুক্তিতে সই করবেন ২৯ বছর বয়সী এই তারকা।
নতুন চুক্তিতে সুয়ারেজের বাই-আউট ক্লজ হবে ২০ কোটি ইউরো। তিনি এ পর্যন্ত বার্সেলোনার হয়ে ৯৭টি গোল করেছেন। গত মৌসুমে লা লিগায় সর্বোচ্চ ৪০ গোল করেন এই স্ট্রাইকার।
ইত্তেফাক/এএম।
