নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজবাড়ীর পাংশায় ৪৫ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিকদলসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।
দিবসের প্রথম প্রহরে শহরের কলেজ মোড় চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সকালে পাংশা উপজেলা প্রসাশনের আয়োজনে পাংশা জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসাবে জাতীয় পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।
পরে পুলিশ, বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস, বিভিন্ন স্কুল-কলেজ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ, উপজেলা নিবার্হী অফিসার নজরুল ইসলাম নজরুল, অফিসার ইনচার্জ এসএম শাহজালাল সহ প্রমুখ ।
ইত্তেফাক/এমএইচ
