প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০০:৩৬

রাজধানী কল্যাণপুরে চাঁদাবাজের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ব্যবসায়ী শিরোনামে গত ১১ মার্চ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কল্যাণপুর ১১ নম্বর ওয়ার্ডের বাজার পরিচালনা কমিটির পরিচালক আরিফ ও কোষাধ্যক্ষ লাভলু। তারা বলছেন- সংবাদটি মিথ্যা, বানোয়াট ভিত্তহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা দীর্ঘদিন সুনামের সঙ্গে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। তাদের নামে কোথাও কোনোপ্রকার জিডি নেই।

প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনটি মিরপুর মডেল থানায় ব্যবসায়ী কালিমুল্লাহর দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে করা হয়েছে। মিরপুর মডেল থানায় এ সংক্রান্ত জিডি নম্বর ৭৭৯, তারিখ ১০/০৩/১৯। এছাড়া এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী কালিমুল্লাহ ২০১৬ সালে র্যাবের কাছে একটি অভিযোগ দাখিল করেন। সেসব তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।