মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংবর্ধনা দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তমঞ্চে উপজেলার ১১ ইউনিয়নের পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধার সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান মো.আশরাফুর রহমান, মুক্তিযুদ্ধে সুন্দরবন অঞ্চলের আসাদ নগরের কমান্ডিং অফিসার মুজিবুল হক খান মজনু, আওয়ামী লীগ নেতা ডা. এম নজরুল ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাচ্চু মিয়া আকন, সহকারী কমান্ডার মো. লুৎফর রহমান প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
