দুদিন পর ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৯:৫৮
দুইদিন বন্ধ থাকার পর শুক্রবার দুপুর থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। 
 
পণ্যবাহী ট্রাক ওঠার সময় বুধবার লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ফেরিঘাটে পন্টুন ভেঙে যায়। এতে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। 
 
ফেরিঘাট ম্যানেজার (বাণিজ্য ) আবু আলম হাওলাদার জানান, ভেঙে যাওয়া পন্টুন মেরামতের পর  শুক্রবার দুপুর থেকে এই রুটে ফেরি চলাচল ফের শুরু হয়েছে। দুপুর ১টার দিকে ১৪টি যানবাহন নিয়ে ফেরি কিষানী ও দুপুর ২টায় ১৩টি যানবাহন নিয়ে ফেরি কনকচাপা মজুচৌধুরীরহাট ফেরিঘাট ছেড়ে গেছে।
 
 
ইত্তেফাক/ইউবি